সরকারি আবাসন প্রকল্প
সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রি ও দখলের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনবাড়ীয়া সরকারি আবাসন প্রকল্পের ঘর অবৈধভাবে বিক্রি ও দখলের মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলছে বলে জানিয়েছে সমবায় বিভাগ।